| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 30, 2026, 8:29 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  • 97 Time View

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে আগামী ৭ মে বৃহস্পতিবার ঢাকায় ১৪ দফা দাবিতে সাংবাদিক সমাবেশ ডেকেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। ইতিমধ্যে ২৮ এপ্রিল সপ্তাহব্যাপী নানা আয়োজন ও সমাবেশের সময়সূচী জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট চিঠি দেওয়া হয়েছে।

ইতিমধ্যে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে ঢাকাসহ সারাদেশের ডিসি, এসপি, তথ্য অফিস, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনে ডাকযোগে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন।

আগামী ১-৭ মে ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী রয়েছে।

উদ্বোধনী দিন সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী লিফলেট বিতরণ, শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হবে।

এছাড়া ২ মে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ৩ মে সাংবাদিকতা পেশার শৃঙ্খলা ও নীতি নৈতিকতা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৪মে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মিট দ্যা প্রেসের আয়োজন রয়েছে। ৫ মে সোর্সদের সাথে সম্পর্ক উন্নয়নে যোগাযোগ সমন্বয়, ৬ মে ঢাকার উদ্দেশ্য রওনা ও ৭ মে চলো চলো ঢাকা চলো কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ আয়োজন সফল করতে দেশের সকল গণমাধ্যম, গণমাধ্যম কর্মী- সাংবাদিক ও সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং সহযোগিতা চাওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সমাজের নানা শ্রেণীপেশার মানুষকে এগিয়ে নিতে রাষ্ট্রের নানা সপ্তাহ এবং দিবসের আয়োজন রয়েছে। ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র উদযাপন করে অথচ বাংলাদেশে নয়। ৩রা মে মাঝে রেখে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৭ সাল থেকে উদযাপিত হচ্ছে।

আমরা দেখেছি এদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেই, পরিকল্পনাও নেই। এদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিগত ৯ বছর ধরে এ সপ্তাহটি যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে। এবছর ১০ম বারের মত উদযাপন করবে। বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থে ন্যায়সঙ্গত ১৪ দফা দাবিসহ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন বলে আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category