| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি July 13, 2026, 12:46 am
Title :
রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার আনোয়ারায় বন্যার পানিতে ভেসে এল অজ্ঞাত লাশ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে

ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহে ২শ পিস ইয়াবাসহ তিন মাদক বয়বসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬
  • 29 Time View

সেলিম মিয়া : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মুক্তাগাছার চক লাঙ্গুলিয়া ও জেলা সদরের সুতিয়াখালি বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসির (দক্ষিণ) নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতার করে আসছে। এর অংশ হিসাবে শুক্রবার রাতে মুক্তাগাছার চক লাঙ্গুলিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম মোড়লকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে ময়মনসিংহ সদরের সুতিয়াখালী বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ও মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category