| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 23, 2026, 2:45 am
Title :
রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্ৰেফতার ১ চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার ভালুকা খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

বরিশালে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল”

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • 146 Time View
২৬৭

বরিশালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম এবং অপর্যাপ্ত আলোর মধ্যে পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাস্টার্স ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালীন সময়ে।

বিষয়টি নিশ্চিত করে কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় কলেজে দুটি বিদ্যুৎ সংযোগ থাকলেও একটিতেও বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়েই শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগের দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার ফোন করা হলেও তারা জানান, ট্রান্সমিটারের কাজ চলছিল। প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেন।

অধ্যক্ষ জানান, ওই পরীক্ষায় বিএম কলেজ-এর শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কলেজে সোলার প্যানেল স্থাপনের চেষ্টা চলছে, যদিও এটি একটি বড় ও ব্যয়বহুল প্রকল্প। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এ বিষয়ে ওজোপাডিকো-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকার বিষয়টি তাকে কেউ জানায়নি এবং কেউ ফোনও করেনি।

তিনি আরও জানান, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। উৎপাদন কবে বাড়বে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category