| ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 29, 2026, 9:52 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জে কাঁচা রাস্তা থাকবে না, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত আধুনিক বাকেরগঞ্জ হবে শান্তির নগরী আবুল হোসেন খান

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
  • 225 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, “আমি এমপি নির্বাচিত হলে বাকেরগঞ্জের কোনো গ্রামে আর কাঁচা রাস্তা থাকবে না। সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক বাকেরগঞ্জ গড়ে তুলবো, যা হবে একটি শান্তির নগরী।”

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনী গ্রামের চৌরাস্তা এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে বাকেরগঞ্জে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি, হয়েছে শুধু লুটপাট ও নৈরাজ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়নের ধারায় বাকেরগঞ্জকে এগিয়ে নেওয়া হবে।”
এর আগে সকাল ১০টায় পৌরসভার কাঠেরপোল এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। পরে গারুড়িয়া বাজার হয়ে পেয়ারপুর বাজারে গণসংযোগ শেষে কবাই ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পথসভায় যোগ দেন। কয়েক সহস্র নারী-পুরুষের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপ নেয়।
কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, ১নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান, সদস্য সচিব কামরুজ্জামান মিজান চেয়ারম্যান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category