| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 25, 2026, 7:43 pm
Title :
বাকেরগঞ্জে খাল পুনঃখনের উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল হোসেন খান শিক্ষামন্ত্রীর ‘নকল বন্ধ’ ঘোষণা ভেঙে চুরমার ১০-১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসএসসি প্রশ্নপত্র! খাদ্য অধিদপ্তরে চলছে কোটি কেটি টাকার বদলি পদোন্নতি ও পোস্টিং বাণিজ্য রাণীনগরে ভটভটি উল্টে নারী শ্রমিক নিহত, আহত ৫ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন ডিজেল সংকটে পরিবহন অচল, কর্মহীন শত শত শ্রমিক! সাড়ে ৩ মাসে রাজনৈতিক সংঘাতে ৪৩ হত্যা আহত পাঁচ হাজারের বেশি! আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ চরম বিপাকে কৃষক! যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না: নয়ন যে দুই অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বাকেরগঞ্জে খাল পুনঃখনের উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল হোসেন খান

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • 12 Time View

খান মেহেদী :- প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

আজ ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে শ্রীমন্ত নদী হতে বয়ে যাওয়া কৃষ্ণকাঠী নাপিত খালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি’র নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষিকাজ ও পানি নিষ্কাশনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পুনঃখননের ফলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category