| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 17, 2026, 1:18 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
  • 219 Time View
১৪৮

বাকেরগঞ্জ প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। পরে সকাল ১১টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও আকর্ষণীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে খামারিরা তাদের উন্নত জাতের পশুপাখি প্রদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। তিনি তার বক্তব্যে বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, গ্রামীণ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির বিজ্ঞানসম্মত ব্যবহার অত্যাবশ্যক। প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সালেহ আল রেজার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অনন্যা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, ভেটেরিনারি সার্জন মোঃ আমিরুল ইসলাম সোহাগ, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান, বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ-সভাপতি জাকির জোমাদ্দার, সহ সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
২৬ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর পৌরসভাসহ রঙ্গশ্রী, ভরপাশা ও গারুড়িয়া ইউনিয়নে ভ্রাম্যমান প্রচার কার্যক্রম পরিচালিত হবে। ২৯ নভেম্বর কৃষ্ণকাঠী ৩ নম্বর ওয়ার্ডের মিয়া বাড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ও কৃমিনাশক বিতরণ করা হবে। ৩০ নভেম্বর বোয়ালিয়া বাজারে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা হবে। ০১ ডিসেম্বর তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেষ দিনে অর্থাৎ ০২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কার্যক্রম শেষ হবে।

এ আয়োজন স্থানীয় খামারিদের উন্নত প্রযুক্তি ব্যবহারে সচেতন করে তুলবে এবং বাকেরগঞ্জে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category