| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 2:07 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বিএনপিতে মাস্তানদের জায়গা নেই – আমীর খসরু

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
  • 449 Time View
১৫৩

প্রথম বাংলা – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ ও অস্ত্রবাজদের জায়গা বিএনপিতে নেই। তারেক রহমানের নির্দেশ, যারা এসব কাজে লিপ্ত থাকবে তাদের বাধা দিতে হবে। সবাই মিলে তাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।

বুধবার নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট মাদরাসা মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, আমরা চাই শান্তি। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো। তারেক রহমান ৩১ দফা সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ঐ প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এ সংস্কারের মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছেন সবাই ঐকমত্য পোষণ করেছেন। তারেক রহমান জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়নের কথা বলেছেন।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। ৩১ দফা বাস্তবায়নের পর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় বিএনপি সেটাও করবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজ আমরা ত্রাণ দিতে এসেছি। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতাকর্মীরা ছুটে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনের পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের চিন্তা আছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণের রাজনীতি জিয়াউর রহমান বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ,তাই আপনারা কিন্তু দেশের মালিক আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category