| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 26, 2026, 11:40 pm
Title :
বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসানের প্রতিবাদ বাহুবলে পূর্ব জয়পুরে অস্ত্রসজ্জিত হামলা-ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট; থানায় মামলা স্বেচ্ছাসেবকদের নিয়ে আস-সাদাকাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি খাগড়াছড়িতে ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে ৩ বছরে: বিজিএমইএ

ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসানের প্রতিবাদ

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • 7 Time View

নিজস্ব প্রতিবেদক :

​সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামে গত ২৫ এপ্রিল, ২০২৬ তারিখে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সাবেক ইউপি সদস্য মাহমুদ আলীর বিরুদ্ধে ধর্ষণের পক্ষ নিয়ে ‘টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

​এক বিবৃতিতে সাবেক ইউপি সদস্য মো. মাহমুদুল হাসান (মামুদ মেম্বার) দাবি করেছেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

​বিবৃতিতে মাহমুদুল হাসান বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সামাজিক কর্মকাণ্ড এবং ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি এলাকার কিছু ব্যক্তি সাংবাদিকদের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে আসেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই না করে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা মোটেই কাম্য ছিল না।”

​তিনি আরও উল্লেখ করেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। বিভিন্ন আঞ্চলিক অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানান।

​একই সঙ্গে তিনি ওই ন্যাক্কারজনক শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category