| ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 29, 2026, 9:56 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মধুপুর শালবন রক্ষা ও পুনর্গঠন আহ্বানে সচেতন নাগরিকের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 107 Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে শালবন প্রধানত গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় অবস্থিত, যা ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। এই শালবন আজ ধ্বংসের মুখে। স্থানীয় কিছু অসাধু দখলবাজ ব্যবসায়ী ও বন কর্মকর্তার সহযোগিতায় এই শালবন আজ প্রায় বিলুপ্ত। নির্বিচারে কাটা হচ্ছে বনের গাছ। যার ফলে হারিয়ে যাচ্ছে শোলাকুড়ী, পীরগাছা, দোখলা অঞ্চলের শালবনের সৌন্দর্য। হুমকির মুখে পড়েছে জীবজন্তু।

মধুপুর শালবন রক্ষা ও পুনর্গঠন আহবান জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় গেটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷ গণমাধ্যমকর্মী হাসনাত জোবায়ের ও পরিবেশ কর্মী রেজাউল করিম রাতুলের সমন্বয়ে এই মানববন্ধনে অংশ নেন শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ শোলাকুড়ী গ্রামের সাধারণ জনগণ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরাও।

এ সময় বক্তব্য দিয়েছেন গণমাধ্যমকর্মী হাসনাত জোবায়ের, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুল হক, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী, শোলাকুড়ী ডিগ্রি কলজের প্রভাষক বকুক হোসেন, আরিফুল ইসলাম মোহাব্বত, পরিবেশ কর্মী রেজাউল করিম রাতুলসহ অনেকেই
এদিন মানববন্ধনে কয়েকটি দাবি তুলে ধরা হয়-
* বনের শালগাছ কাটা বন্ধ করতে হবে।
* বনের গাছ কেটে জমি দখল বন্ধ করতে হবে।
* সামাজিক বনায়নের নামে শালগাছ কাটা বন্ধ করতে হবে।
* শালবন পুনর্গঠন করতে হবে।
* শালবন রক্ষায় জাতীয় কমিটি গঠন করতে হবে।
* সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
* শালবনে বিদেশি বানিজ্যিক গাছ রোপণ বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category