| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 10:40 pm
Title :
মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ হযরতপুরে হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত দুই বছর পর ফেরত আসলো ৬ বাংলাদেশী

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • 0 Time View
২

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক রোগীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে ৬-৭ জন নারীর বিরুদ্ধে। এ ঘটনায় রিনা (৪৫) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় লোকজন।

পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিনা আক্তার চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬-৭ জন নারী তাকে ঘিরে ধরে কৌশলে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে ভিড়ের সুযোগ নিয়ে তার গলা থেকে স্বর্ণের চেইনটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর মিনা আক্তার ও আশপাশের লোকজন চুরির সন্দেহে রিনা (৪৫) নামে এক নারীকে আটক করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক রিনার পিতার নাম আবদুল কাদের। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব ইটাখোলা গ্রাম। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মিনা আক্তার বাদী হয়ে আটক রিনা, সাথীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মধুপুর থানায় ৫ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-৮, দণ্ডবিধির ৩৭৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার রিনাকে শুক্রবার (৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category