| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 5:44 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

মেহেন্দিগঞ্জে বিদ্যালয়ে বজ্রপাত, জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  • 62 Time View

বিদ্যালয়ে বজ্রপাত, জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী
বরিশালের মেহেন্দিগঞ্জে ক্লাস চলাকালীন বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পৃথকভাবে দুইটি স্কুলের ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান ও বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাঁচ শিক্ষার্থী।

 

উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ের ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে অবস্থানরত সাতজন ছাত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার, সপ্তম শ্রেণির জান্নাত, নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার।

তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও অপর পাঁচ শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে একই সময়ে মেহেন্দিগঞ্জের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে আটজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়। পরবর্তীতে অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানিয়েছেন, বজ্রপাতের শব্দে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখনও কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category