মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সাবেক পিডি বহাল তবিয়তে
স্টাফ রিপোর্টার - মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধিনে মৎস্য গবেষণা ইনস্টিটিউ এর সাবেক প্রকল্প পরিচালক বর্তমান সিএসও ড. হারুন আর রশীদ এর বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় হারুন আর রশীদ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মুক্তা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক থাকাকালীন সময়ে কাগজে কলমে নাম মাত্র কাজ দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করে। একটি রাস্তা' ১০ লক্ষ টাকায় বেশি নির্মান ব্যয় হওয়ার কথা নয় ৩০ লক্ষ টাকা বিল দেয়। প্রকল্পের বিভিন্ন কেনাকাটা ও ভুয়া কাজ দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করে। এছাড়াও রয়েছে তার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতি।