| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই সফর, ১৪৪৮ হিজরি July 20, 2026, 11:51 pm
Title :
যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক”

যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২০, ২০২৬
  • 7 Time View

ঢাকা প্রতিনিধি :-

দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করতে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মিলিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। প্রাপ্ত আমন্ত্রণপত্র গুলোর মধ্যে বাংলাদেশ পিপলস লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের কাছেও একটি আমন্ত্রণপত্র পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত আম ন্ত্রণপত্রে অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিদের অনুরোধ জানানো হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সৌজন্য উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন মত ও আদর্শের রাজনৈতিক নে তৃত্বকে এক ছাতার নিচে নিয়ে আসার এ প্রচেষ্টা জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিশ্লেষকদের ভাষ্য, সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক শক্তিকে আস্থায় নেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতা ও অংশীদারিত্বমূলক রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ফলে যমুনায় অনুষ্ঠিতব্য এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

সংশ্লিষ্ট মহলের ধারণা,এ অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি,জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর ণীয় নিয়ে অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হতে পারে। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় অনুষ্ঠিতব্য এই বহুল আলোচিত সৌজন্য সাক্ষাতের দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category