| ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 27, 2026, 11:31 am
Title :
লোডশেডিংয়ে ‘অতিষ্ঠ’ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসানের প্রতিবাদ বাহুবলে পূর্ব জয়পুরে অস্ত্রসজ্জিত হামলা-ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট; থানায় মামলা স্বেচ্ছাসেবকদের নিয়ে আস-সাদাকাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি খাগড়াছড়িতে ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার

লোডশেডিংয়ে ‘অতিষ্ঠ’ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • 5 Time View

খুলনার পাইকগাছা-তে ঘন ঘন লোডশেডিংকে কেন্দ্র করে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুৎ অফিসে হুমকি দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

ঘটনায় অভিযুক্ত দেবজ্যোতি চক্রবর্তী শনিবার (২৫ এপ্রিল) বিকেলে মোবাইল ফোনে পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রঞ্জন কুমার সরকারকে অফিসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

এরপর রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করে পাইকগাছা থানা পুলিশ। পরে রোববার (২৬ এপ্রিল) সকালে সে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ডিজিএম রঞ্জন কুমার সরকার জানান, এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় নিয়মিত লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সীমিত সক্ষমতা রয়েছে। তবে হুমকির বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে এবং অভিযুক্ত যুবক পরবর্তীতে আর এ ধরনের আচরণ করবে না—এই শর্তে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category