| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 23, 2026, 3:54 am
Title :
রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্ৰেফতার ১ চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার ভালুকা খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬
  • 7 Time View
১৭

নরসিংদীর শিবপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত তিনি উপজেলার পুটিয়া, যোশর ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুটিয়া ইউনিয়নের কারারচর নাগবাড়ি, বণিকপাড়া ও দত্তবাড়ি, যোশর ইউনিয়নের গোপীনাথ উত্তর আখড়া ও যোশর বড়বাড়ি এবং জয়নগর ইউনিয়নের জয়নগর দুর্গামন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ইউপি সদস্য রতন মিয়া ও রোমান পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি উৎসব উদযাপনে নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

তিনি বলেন, শিবপুর উপজেলায় এবার ৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিয়োজিত আছি। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করুন। কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category