“সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই” — ইউএনও রুমানা আফরোজ
Reporter Name
Update Time :
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
245 Time View
“সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই” — ইউএনও রুমানা আফরোজ
খান মেহেদী :- "আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক চর্চায় মনোযোগী হতে হবে। একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।" আজ মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জীবন সিংহ ইউনিয়ন মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এ কথা বলেন। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ। মনোজ্ঞ উদ্বোধনী নৃত্য ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনের প্রশংসা করে ইউএনও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
২০০
খান মেহেদী :- “আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক চর্চায় মনোযোগী হতে হবে। একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
আজ মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জীবন সিংহ ইউনিয়ন মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এ কথা বলেন।
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ।
মনোজ্ঞ উদ্বোধনী নৃত্য ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনের প্রশংসা করে ইউএনও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।