| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি April 21, 2026, 1:38 pm
Title :
মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি? নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থী সহ অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী!  চার মামলায় আত্মসমর্পণ: জামিনে মুক্ত আদম তমিজি শিক্ষার্থীশূন্য বিদ্যালয়: ৫ শিক্ষিকার বিপরীতে ছাত্র মাত্র ৪ জন, চরম সংকটে দক্ষিণ ভরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পেশাগত দক্ষতা, অনুসন্ধানী প্রতিবেদন, প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা প্রতিনিধি হলেন বরিশালের রিয়াজ শরীফ! জনগণের দাবিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : রিজভী অবৈধভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ ! স্বপ্নভঙ্গ শোবিজ তারকাদের, সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি কেউ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা সোমবার, তালিকায় যারা

অভিজ্ঞতা ও উন্নয়নের ধারাবাহিকতায় নতুন দিগন্ত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলতাফ হোসেন চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • 110 Time View

নজরুল ইসলাম আলীম:-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন পটুয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা অতীতে দায়িত্ব পালনকালে দক্ষতা ও সততার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ খাতে প্রশংসনীয় অবদান রেখেছেন।

২০০১ সালের চারদলীয় জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ওই সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রশাসনিক সংস্কারে তার গৃহীত নানা পদক্ষেপ সাধারণ মানুষের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়।নিজের নির্বাচনী এলাকা পটুয়াখালীসহ বৃহত্তর দক্ষিণ অঞ্চলের অবকাঠামো উন্নয়নেও তার ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে বাকেরগঞ্জ–বরগুনা মহাসড়ক উন্নয়নের উদ্যোগ বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করে এবং অর্থনৈতিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করে।স্থানীয় জনগণের মতে, উন্নয়নমুখী পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা এবং অভিজ্ঞ নেতৃত্বের কারণে তিনি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশের পর্যটন শিল্প ও বিমান পরিবহন খাত আরও আধুনিক ও গতিশীল হবে। বিশেষজ্ঞদের ধারণা, তার নেতৃত্বে আন্তর্জাতিক পর্যটন সম্প্রসারণ, বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

জনগণের প্রত্যাশা, অভিজ্ঞ এই নেতার হাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত পেলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category