| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে সফর, ১৪৪৮ হিজরি August 8, 2026, 12:03 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

আশরাফুল ইসলাম তালুকদার সোহাগ: ১১ নং ভরপাশা ইউনিয়নের জন্য উন্নয়নমুখী নেতৃত্বের অঙ্গীকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • 147 Time View

সুমা খান :- বাকেরগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবং সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল, আশরাফুল ইসলাম তালুকদার (সোহাগ)আগামী নির্বাচনে ১১ নং ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়াপ্রার্থী হিসেবে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করেছেন।

তিনি বর্তমান সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান সাহেবের স্নেহধন্য এবং তার নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে প্রেরণা গ্রহণ করেছেন।চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগের মূল লক্ষ্য তার ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও আইনশৃঙ্খলা বিহীন পরিবেশ থেকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ, সুস্থ ও সমৃদ্ধশালী সমাজ হিসেবে গড়ে তোলা। তিনি জানান, তাঁর পরিকল্পনা শুধু প্রশাসনিক উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং এলাকার জনগণকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে সমন্বিত উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রার্থী সোহাগ এলাকার যুবসমাজকে গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত করার মাধ্যমে তাদের সঠিক পথ প্রদর্শনের কথা বলেছেন। তিনি আরও জানান, সততা, ন্যায়পরায়ণতা, নেতৃত্বদক্ষতা, জনগণের সাথে নিবিড় সংযোগ এবং সামাজিক দায়বোধ একজন আদর্শ চেয়ারম্যানের মূল গুণাবলী, যা তার নেতৃত্বে ইতিবাচক ফলাফল আনার অন্যতম ভিত্তি।তিনি উল্লেখ করেন, চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা ও সড়ক সংস্কার, পানীয় জল ও স্বাস্থ্যসেবার প্রসার, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবেন। পাশাপাশি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সক্রিয় কমিটি গঠন ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা তার অগ্রাধিকার।এলাকার অনেকেই আশরাফুল ইসলাম তালুকদার সোহাগের প্রতিশ্রুতি এবং গতিশীল নেতৃত্বের প্রশংসা করছেন। তাদের মতে, তার প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনকল্যাণমুখী মনোভাব ১১ নং ভরপাশা ইউনিয়নকে আগামীতে একটি উদ্ভাবনী ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।সোহাগ বলেন, “আমার একমাত্র লক্ষ্য ইউনিয়নবাসীর জন্য একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী পরিবেশ সৃষ্টি করা। আমি চাই সবাই যেন দারিদ্র্য, অসহিষ্ণুতা, মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত জীবন যাপন করতে পারে।

এর জন্য সকলের সহযোগিতা এবং আস্থা অপরিহার্য।”তার এই উদ্দেশ্য ও দায়িত্বপরায়ণ মনোভাব ১১ নং ভরপাশা ইউনিয়নের জনগণের মধ্যে নতুন আশার আলো সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সোহাগের নেতৃত্বে ইউনিয়নের সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category