| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই সফর, ১৪৪৮ হিজরি July 22, 2026, 2:29 pm
Title :
যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক”

ইবনে সিনা স্বর্ণপদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • 182 Time View

বাগেরহাট প্রতিনিধি :

চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ “ইবনে সিনা”স্বর্ণপদক অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে লিলিত বাং লিম্ফু (৫ তারকা) হোটেল এ বাংলাদেশ থাই ফ্রেন্ডশীপ ফোরাম উদ্যোগে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি থাইল্যান্ডের মন্ত্রী পরিষদের জেষ্ঠ্য সদস্য উপ-প্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী সুচাট চমক্লিন এ পুরষ্কার ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী ক্যাপ্টেন থামানাত প্রমপাও।

এসময়ে অনন্যদের মধ্যে, প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী পারাদর্ন প্রিসানানান্তাকুল, সুপামাস ইসারভাকদি সহ সচিব, বিচারক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, লেখক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থাই ফ্রেন্ডশীপ ফোরামের সাধারণ সম্পাদক সোমচাই চারোয়েনসুয়ান।

এছাড়াও থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশসহ ও বিভিন্ন দেশ থেকে আসা গুনিজন অতিথিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়।

তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, তিনি এর আগেও দেশ ও বিদেশ থেকে বিভিন্ন এ্যাওয়ার্ড পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category