| ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |২০শে শাবান, ১৪৪৭ হিজরি February 8, 2026, 6:17 pm
Title :
আবুল হোসেন খান: উন্নয়ন, অভিজ্ঞতা ও মানুষের আস্থার প্রতীক বাকেরগঞ্জে ধানের শীষের পক্ষে সাবেক কাউন্সিলর রেকসনার প্রচার মিছিল ও পথসভা সরকারি প্রকল্পে অর্থ নয়ছয়ের অভিযোগ : প্রশ্নের মুখে প্রকৌশলী সাদরুলের ভূমিকা ডিপিডিসির মাতুয়াইলে গ্রাহক জিম্মি অবৈধ সংযোগ ও ঘুষ বাণিজ্যের নেপথ্যে লাইনম্যান ফিরোজ “সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই” — ইউএনও রুমানা আফরোজ বরিশালের আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান জহিরুলকে ঘিরে জনমনে ক্ষোভ জমকালো আয়োজনে অনুরাগের বর্ষবরণ বিচার যখন নির্দোষের জীবন নেয় গ্রামপুলিশ সদস্যদের সতর্ক করল চাঁদামুক্ত সংগঠন, ১৯–২০তম গ্রেড বাস্তবায়নে ঐক্যের আহ্বান অবৈধ পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নাহিদের বিরুদ্ধে !

ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে খুকনী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৪, ২০২৫
  • 155 Time View

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থ, অতিদরিদ্র ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

খুকনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে মোট ৫,৩৬১টি পরিবারকে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খুকনী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রিপন মিয়া, ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ রিফাত হোসেন, আনসার ভিডিপি অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ঈদকে সামনে রেখে এই সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category