| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি April 21, 2026, 1:53 pm
Title :
মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি? নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থী সহ অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী!  চার মামলায় আত্মসমর্পণ: জামিনে মুক্ত আদম তমিজি শিক্ষার্থীশূন্য বিদ্যালয়: ৫ শিক্ষিকার বিপরীতে ছাত্র মাত্র ৪ জন, চরম সংকটে দক্ষিণ ভরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পেশাগত দক্ষতা, অনুসন্ধানী প্রতিবেদন, প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা প্রতিনিধি হলেন বরিশালের রিয়াজ শরীফ! জনগণের দাবিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : রিজভী অবৈধভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ ! স্বপ্নভঙ্গ শোবিজ তারকাদের, সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি কেউ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা সোমবার, তালিকায় যারা

উন্নয়নের নতুন প্রত্যাশা নবনির্বাচিত এমপি আবুল হোসেন খান-এর নেতৃত্বে গড়ে উঠবে আধুনিক ও ভালোবাসার জনপদ

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 113 Time View

নজরুল ইসলাম আলীম:-বরিশাল জেলা বিএনপির দক্ষিণের আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খানের বিজয়ে বাকেরগঞ্জ-৬ আসনের সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, তার অভিজ্ঞ, সৎ ও উন্নয়নমুখী নেতৃত্বে এ অঞ্চল খুব দ্রুতই শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের এক অনন্য দৃষ্টান্তে পরিণত হবে।

রাজনীতির দীর্ঘ পথচলায় আবুল হোসেন খান সবসময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন। ২০০১ সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধন করেন। একই সঙ্গে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে তার কার্যকর উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করে এবং জনগণের হৃদয়ে স্থায়ী স্থান করে দেয়।

নবনির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “বাকেরগঞ্জকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের মহাযজ্ঞ এগিয়ে নেওয়া হবে।” তিনি তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের মতে, আবুল হোসেন খানের অভিজ্ঞতা, দেশপ্রেম ও জনগণের প্রতি অঙ্গীকার এ অঞ্চলের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে। তার নেতৃত্বে উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জ-৬ আসন আগামী দিনে শিল্প, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় পৌঁছাবে—এমন বিশ্বাস প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসীর দৃঢ় প্রত্যাশা, নবনির্বাচিত এই জননেতার হাত ধরেই বাকেরগঞ্জে শুরু হবে উন্নয়নের নতুন অধ্যায়, যেখানে শান্তি, অগ্রগতি ও ভালোবাসার সমন্বয়ে গড়ে উঠবে একটি সমৃদ্ধ ও স্বপ্নের জনপদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category