| ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 21, 2026, 7:08 pm
Title :
বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৭, ২০২৫
  • 252 Time View

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের একত্রিত করে “জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ” নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ মে) বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ইউনিয়নের ৩২ টি গ্রাম থেকে শতাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে বিএনপি নেতা মইনুল হক বকুলকে চেয়ারম্যান এবং যুবদল নেতা হেলাল আহমদকে জেনারেল সেক্রেটারি মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান- নিজাম উদ্দিন জাবেদ, সাইফুল ইসলাম কাদির, আশরাফুল হক ও সাইফুল ইসলাম। সহ জেনারেল সেক্রেটারি- দুলাল আহমদ, রাহুল আহমদ দুলাল, জুনেদ আহমদ ও আবুল কালাম রাসেল। কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, সহ কোষাধ্যক্ষ শেখ সালাউদ্দিন, সাংগঠনিক রুবেল আহমদ, সহ সাংগঠনিক শামসুল আরেফিন ও লাভলু আহমদ,

দপ্তর সম্পাদক শাহানুর আহমদ, সহ দপ্তর সম্পাদক সবজুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ মারুফ, প্রবাসী সম্পাদক দুলাল হোসাইন (ফ্রান্স), জায়েদুল হক মুকুল (ইতালি) এবং হোসাইন আহমদ সিপু (কাতার)।

অনুষ্ঠানে নবগঠিত সংগঠনটির চেয়ারম্যান ময়নুল হক বকুল সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, আমাদের দীর্ঘদিনের চিন্তা চেতনার বাস্তবায়ন রুপান্তর হলো আজ। আমাদের জয়চন্ডী ইউনিয়ন কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে বৃহৎ আয়তনের দিক থেকে কয়েকটির মধ্যে একটি রয়েছে ৯ টি ওয়ার্ড। জনবহুল এই অঞ্চলের এক তৃতীয়াংশ হচ্ছেন চা-শ্রমিক আরো রয়েছে অধিকাংশ কৃষক মজুর খেটে-খাওয়া পরিশ্রমি মানুষের বাস। বর্তমান আধুনিকায়নের যুগে তাল মিলিয়ে চলতে ইউনিয়নবাসী যুবকদের গতিশীল জীবন ব্যবস্তায় পরিচালিত করতে হাতে নেওয়া হবে কর্মমুখী উদ্যোগ ৯ টি ওয়ার্ড থেকে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করে পূর্ণাঙ্গ পরিষদ গঠন হবে। আমাদের কার্যক্রম হবে আর্থমানবতার সেবা করা, মাদক মুক্ত সমাজ গড়া, যুবকদের কর্মমুখী করে তুলা। আর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ পূরনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংগ্রহন ও সহযোগিতার আহবান করছি।

পরিবেশে মিলাদ ও দোয়ার মাধ্যমে সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category