| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 25, 2026, 12:03 am
Title :
কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত দুই বছর পর ফেরত আসলো ৬ বাংলাদেশী রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্ৰেফতার ১ চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার ভালুকা খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল

কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুল আউয়াল, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  • 0 Time View
২

২৩-১০-২০২৬ইং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে যুবসমাজকে মাদক, ইভটিজিং ও অপসংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও আদর্শ জীবন গঠনে উৎসাহিত করতে ফুটবল উপহার প্রদান ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আসর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোল্লারটেক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করে তুলতে স্থানীয় কিশোর ও যুবকদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়।

সংগঠনের পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুস সুমন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইউনুস সুমন বলেন, “বর্তমান সময়ে তরুণ ও যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। যুবসমাজকে নৈতিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, যুবসমাজই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতাকে সঠিক পথে পরিচালিত করতে পারলে একটি সুন্দর, মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবদুল আজিজ কাওছার।

এ ছাড়া উপস্থিত ছিলেন মোল্লারটেক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা মাইনুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাঁকড়া ইউনিয়ন শাখার বায়তুল মাল সম্পাদক গোলাম ফারুক সজিব এবং বাংলাদেশ সোশ্যাল মিডিয়া অনলাইন প্রেস ক্লাবের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে কিশোর ও তরুণদের খেলাধুলা, শিক্ষা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারলে তাদের বিপথগামী হওয়ার ঝুঁকি কমবে।

এ সময় বক্তারা মোল্লারটেক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের এমন ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্থানীয় কিশোর ও তরুণদের হাতে উপহারস্বরূপ ফুটবল তুলে দেওয়া হয়। পরে যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category