খাদ্য অধিদপ্তরে চলছে কোটি কেটি টাকার বদলি পদোন্নতি ও পোস্টিং বাণিজ্য
নিজস্ব প্রতিনিধি - বর্তমান সময়ে থেমে নেই খাদ্য অধিদপ্তরের বদলি, পদোন্নতি ও পোস্টিং বাণিজ্য। সংশ্লিষ্ট নির্ভর যোগ্য সুত্রে জানা যায় অধিদপ্তরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় থেকে বিভিন্ন সরকারি খাদ্য গুদাম ( এলএসডিতে) খাদ্য পরিদর্শক দের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি) পদে পোস্টিং দেওয়া হয়। ওসিএলএসডি পোস্টিং নিতে খরচ করতে হয় লাখ, লাখ টাকা। এ টাকা যায় যায় কার পকেটে? । সম্পতি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরাকোনা এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং দেও হয় খাদ্য পরিদর্শক মোহাম্মদ ওয়াহেদ কে, কলমাকান্দা এলএসডিতে পোস্টিং দেওয়া হয় আবদাল নামে খাদ্য পরিদর্শককে, পুর্বধলা খাদ্য গুদাম এলএসডিতে পোস্টিং দেওয়া হয় খাদ্য পরিদর্শক বাবুল মিয়াকে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সুত্রে জানা যায় জনপ্রতি বিশ লক্ষ টাকা করে আঞ্চলিক অফিসের একটি সিন্টিকেটের মাধ্যামে ৬০ লক্ষ টাকা নেওয়া হয়। অপরদিকে জেলার কেন্দুয়া, মোহনগঞ্জ, জারিয়া সরকারি খাদ্য গুদাম এলএসডিতে মোটা অংকের টাকা খরচ করে পোস্টিং নেওয়া হয়। ছয় উপজেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি) পদে পোস্টিং বাণিজ্য করা হয় দেড়কোটি টাকা।...