| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 2:27 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

জাতীয় সংসদ নির্বাচনে ওলামায়ে কেরামদের করণীয়: আলোচনা সভা ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫
  • 332 Time View
১২৩

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

আজ বাদ মাগরিব রাজধানীর কামরাঙ্গীরচরের আল মদিনা কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওলামায়ে কেরামদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি ছিলেন মুফতী আব্দুর রহমান বেতাগী, সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কামরাঙ্গীরচর থানা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা-৭ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।

বৈঠকে বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, বাংলাদেশ লেখক ফোরাম এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

বক্তারা নির্বাচনের সময় ওলামায়ে কেরামদের করণীয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রত্যেকে নিজ নিজ মতভেদ ত্যাগ করে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি জনগণের কাছে ভোটের গুরুত্ব ও সতর্কতার বার্তা পৌঁছে দেওয়া এবং ভোটকে সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তির হাতে নিশ্চিতভাবে পৌঁছে দেওয়া জরুরি।

গোলটেবিল বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জনগণের পাশে থেকে কার্যকরভাবে কাজ করা এবং ইসলামী দলসহ অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি করা।

বার্তা প্রেরক: মুফতী মাসুম বিল্লাহ ফরাজী, খেদমতে খলক্ক বিষয়ক সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কামরাঙ্গীরচর থানা শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category