| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা সফর, ১৪৪৮ হিজরি July 17, 2026, 4:59 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

দিপু ভূইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো- যুবদল নেতা সাখাওয়াত

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
  • 220 Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন কাঞ্চন পৌর যুবদল নেতা সাখাওয়াত হোসেন।

শুক্রবার বিকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূইয়ার নিজ বাসভবনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় দিপু ভূইয়াকে শুভেচ্ছা বিনিময় শেষে কাঞ্চন পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

​তিনি বলেন, দিপু ভূঁইয়া আমাদের সকলের প্রিয় নেতা। রূপগঞ্জের মানুষের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকেন। দলমত নির্বিশেষে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। রূপগঞ্জের যুবসমাজসহ সকল স্তরের জনসাধারণ তাকে আগামীতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।

​ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে অহংকার, মাটি ও মানুষের নেতা
দিপু ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কাঞ্চন পৌর যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমরা ওয়ার্ড থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত প্রতিটি ভোটারের কাছে তার বার্তা পৌঁছে দেবো এবং তার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

​তিনি বিশ্বাস করেন, দিপু ভূঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category