| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি April 11, 2026, 5:39 pm
Title :
রাজনীতির অগ্নিপরীক্ষায় থমকে গেছে শিক্ষা জীবন তবুও রাজপথ ছাড়েননি ছাত্রদল নেতা রাজিব হোসেন পাশা সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন মুহাম্মদ আতা উল্লাহ খান অনুমোদন বিহীন লেভেলিং ও অসাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এর বিরুদ্ধে র‍্যাব-৭ এর বিশেষ অভিযান বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের পছন্দ অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে গোলাম মাওলা শাহীন বরিশালের বাকেরগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক: অভিযান আছে, নেই প্রতিকার! মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আসতে চান পরিশ্রমী ছাত্রনেতা বিল্লাল হোসেন! রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা পাদ্রীশিবপুর ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে বাকেরগঞ্জ ইউনিয়ন বিএনপি ইফতার মাহফিলে আবুল হোসেন খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
  • 157 Time View

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ

বরিশাল বাকেরগঞ্জে পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় পাদ্রী শিবপুর মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলালের সঞ্চালনায় ও ডাঃ রেজাউল হক ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

পাদ্রী শিবপুর ইউনিয়ন ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিঞা, বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম রাজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুবেল জোমাদ্দার , উপজেলা বিএনপির সদস্য এম আর ইসলাম খায়রুল,প্রমুখ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডঃ রেজাউল হক ফরিদ, মোঃ ফারুক মৃধা, যুগ্ম আহ্বায়ক শাহজালাল সুমন , ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল মৃধা, যুবদল নেতা সোহাগ মোল্লা ও জহিরুল ইসলাম সহ প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির ইফতার মাহফিলে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান স্বতঃস্ফূর্ত বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে আহ্বান জানান। ইফতার মাহফিলে ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category