| ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 31, 2026, 8:49 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

দেবিদ্বারে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ১.৫ লাখ টাকা জরিমানা, চিমনি ও কাঁচা ইট ধ্বংস

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • 68 Time View

শাহ সাহিদ উদ্দিন
স্টাফ রিপোর্টার

কুমিল্লা দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মেসার্স এমবিএস ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক দুটি প্রতিষ্ঠানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৮(৩) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

এ সময় উভয় প্রতিষ্ঠানকে একই আইনের ১৮(২) ধারা অনুযায়ী পৃথকভাবে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। পাশাপাশি এমবিএস ব্রিকসের চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং আনুমানিক ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়। ফাইভ স্টার ব্রিকসের চিমনিও ভেঙে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহামুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহামুদ জানান, পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category