| ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |৩রা শাবান, ১৪৪৭ হিজরি January 22, 2026, 1:22 am
Title :
​রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতার মার্কেট জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২৮ নির্বাচনে সভাপতি ফারুক হোসেন মজুমদার সাধারণ সম্পাদক কে এম রুবেল লামা উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে উন্নয়ন কাজ বাকেরগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে বাকেরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জে দোয়া ও আলোচনা সভা আইনশৃঙ্খলা জোরদারে কুমারী ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার বান্দরবান গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে লামার কুমারীতে পথসভা করেছেন পুলিশ সুপার বান্দরবান কুমারী পুলিশ ক্যাম্পের আইসি জামিল আহমেদ এর সফল অভিযানে লামা-চকরিয়া সড়কে বন্ধ হয়েছে ডাকাতি লামায় গজালিয়া ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন পুলিশ সুপার বান্দরবান

দ্বিতীয়বারের মতো সেরা প্রধান শিক্ষকের সম্মাননা পেলেন জাফর আহমেদ।

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
  • 26 Time View

মোঃ বশির আহাম্মেদ :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সরকারি গার্লস স্কুলের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ দ্বিতীয়বারের মতো সেরা প্রধান শিক্ষকের সম্মাননায় নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বাকেরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি। ৮ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় তিনি ও তার প্রতিষ্ঠান এই গৌরব অর্জন করেন। ইতিপূর্বে তিনি ২০২২ সালে বাকেরগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বর্তমানে বাংলাদেশ স্কাউট বাকেরগঞ্জ উপজেলার সহ-সভাপতি । এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৬ সালে ভারতের চেন্নাই আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহনের জন্য মনোনীত হয়েছিলেন।

বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন ।এইচএম জাফর আহমেদের ১৯৯৭ সালে ও ১৯৯৯ সালে এইচএসসি বিজ্ঞান বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে বিএম কলেজে বিএসসি সম্মান ( অনার্স) এবং বিএসসি (পাস) কোর্সে ২০০১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বরিশাল বি এম কলেজে স্নাতকোত্তর (গণিত) অধ্যায়নরত অবস্থায় ২০০৪ সালের ১৮ই এপ্রিল বাকেরগঞ্জ মাদ্রাসায় সহকারী শিক্ষক (গনিত) হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২১/১১/২০০৪ সালে ক্ষুদ্রকাঠী এ এন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিজ্ঞান) হিসেবে যোগদান করেন ২০১৫ সালে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিরোর্স সেন্টারের মাষ্টার ট্রেইনার (গণিত) হিসেবে নিয়োগ পান। ১৪/০৭/২০১৫ সালে ছোপরোননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯/১১/২০১৭ সালে বাকেরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেই- ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ১ম শ্রেণিতে মাস্টার্স অফ এডুকেশন ডিগ্রী অর্জন করেন।এবং ১২/১২/২০১৭ সালে বিদ্যালয়টিকে সরকারি ঘোষনা করা হয়। এইচ এম জাফর আহমেদ এর সেখান থেকে শুরু হয় সংগ্রামী পথ চলা। তিনি অক্লান্ত পরিশ্রম করে দক্ষতার সাথে স্কুলটি পরিচালনা করে উপজেলার শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেছেন ।

বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে ছাত্রীদের জন্য নামাজের ঘর, গার্ডরুম, হলরুম , সুন্দর পতাকা ও কর্মসূচি মঞ্চ, ফুলবাগান,লাইব্রেরী, বিজ্ঞানাগার, ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়াস ব্লক ,শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের আলাদা-আলাদা কক্ষ ও আলাদা ওয়াশরুম , বিশাল ফুটবল মাঠ, সীমানা প্রাচীর সহ সুন্দর স্কুল গেট, বিদ্যালয়টি প্রতিটা শ্রেণীকক্ষসহ সমগ্র ক্যাম্পাস সিসি ক্যামেরায় আওতাভুক্ত। উপজেলা পর্যায়ের খেলাধুলা, সাংস্কৃতিক ,বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে সফলতা অর্জন করেছেন। তিনি (প্রধান শিক্ষক) বলেন বিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষকদের অত্যন্ত দক্ষতা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে আজ বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

ইতিমধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ২০১৯ সালে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে।

বাকেরগঞ্জ সরকারি গার্লস স্কুলের শিক্ষকরা জানান এইচ এম জাফর আহমেদের মেধা ও বিচক্ষণতায় গুটি গুটি পায়ে আজ দাঁড়িয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানটি তারা আশা করেন জাফর আহমেদের হাত ধরেই এক সময় দেশ-সেরা স্কুল হবেন বাকেরগঞ্জ সরকারি গার্লস স্কুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category