| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে সফর, ১৪৪৮ হিজরি August 8, 2026, 6:17 am
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

ধানমন্ডিতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জোর করে বাসায় প্রবেশ করে লুটপাটের চেষ্টা; গ্রেফতার ১৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
  • 335 Time View

প্রথম বাংলা – লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধ হয়ে ধানমন্ডিতে রাতে জোর করে বাসায় প্রবেশের চেষ্টার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হাসিবুল হাসান (৩৩), ২। মোঃ গোলাম মোরশেদ (৩২), ৩। মাহমুদুল হাসান শিমুল (২০), ৪। আবু সালেহ হিরন (২৬), ৫। রুবেল হাওলাদার (২৭), ৬। আজিজুল ইসলাম (২১), ৭। মাহফুজুর রহমান (২৬), ৮। মোস্তাফিজুর রহমান (২৬) ৯। ইয়াসিন আরাফাত (২০), ১০। মোঃ ইব্রাহিম (১৯), ১১। জিহাদ হোসেন (১৯), ১২। আব্দুল্লাহ আল মামুন (১৬) ও ১৩। শেখ শাহরিয়ার আহমেদ (১৬)। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।

বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক এগার ঘটিকায় ধানমন্ডির ১৩/এ রোডের ১৩ নং বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়,বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি. ) রাত সোয়া দশটার দিকে গ্রেফতারকৃত ১৩ জনসহ অজ্ঞাতনা মা ৪/৫ জন ধানমন্ডির ১৩/এ নং রোডের ১৩ নং বাসায় অর্থ, অলংকার,মূল্যবান জিনিসপত্র লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে জোর করেপ্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করার সাথে সাথে ওই বাসার সিকিউ রিটি গার্ডদের মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তারা ওই বাসার কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে এবং বাসার কয়েকটি ফ্ল্যাটে কলিংবেল বাজায় ও দরজা ভাঙ্গারচেষ্টা করে। এ সংক্রান্তে খবর পেয়ে ধানমন্ডি ৩২ নং এর পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুততম সময়ের মধ্যে সেখানে গিয়ে আশেপাশের বাসার সিকিউরিটি গার্ড ও রাস্তার পথচারীদের সহযোগিতায় তাদেরকে সেই বাসায় অবরুদ্ধ করে।

তৎক্ষনাৎ ধানমন্ডি থানা পুলিশের রাত্রিকালীন টহলরত একটি টিম ও সেনাবাহিনীর টহলরত একটি টিম এসে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় বিল্ডিংয়ের ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত সোয়া দুই ঘটিকায় ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সুত্র, DMP

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category