| ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 7, 2026, 1:15 am
Title :
চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার সাংবাদিক আলী আসগর ইমনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ‘দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা?’ দ্রুত তদন্তের দাবি চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযান ৩০৫ গ্রেফতার সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী সাভারে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ: প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে কঠিন প্রশ্ন শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে মিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 9 Time View
১৯

প্রথম বাংলা : রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলো-১। তানভীর আবেদীন (জুই) (৪১) ২। মোঃ মজিবুর রহমান (৬০) ৩। মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০) ৪। মোঃ সোলায়মান মৃধা (৫৫) ৫। মোহাম্মদ কবির হোসেন (৫০) ৬। আবুল কালাম আজাদ (৫০) ৭। মোঃ জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও ৮। সজল চৌধুরী (৩১)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর মোঃ খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮-১০ জনের একটি দল। ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় তানভীর আবেদীন ও মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা করা হয়। গ্রেফতারকৃত মজিবুর রহমানের তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য মোঃ সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরীকে গ্রেফতার করা হয়।

অভিযানে মোঃ জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে লুণ্ঠিত ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পলাতক ও অজ্ঞাতনামা ডাকাত সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এই সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা এবং একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category