| ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি April 3, 2026, 5:46 pm
Title :
নব্য জেএমবির সন্দেহভাজন এক শিশুকে হেফাজতে নিয়েছে সিটিটিসি বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সজিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন আমার ভাইকে বাঁচান’—সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা ব্যর্থ, ফের দখলের পায়তারা—উদ্বেগে ভুক্তভোগী পরিবার বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর ঘটনায় চিকিৎসাধীন একজন নিহত গুলশান থানার নতুন ওসি দাউদ হোসেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত

নব্য জেএমবির সন্দেহভাজন এক শিশুকে হেফাজতে নিয়েছে সিটিটিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • 0 Time View

নিজস্ব প্রতিবেদনঃ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সাথে জড়িত সন্দেহে আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকায় হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়া শিশু শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সাথে যোগাযোগ রয়েছে মর্মে জানা যায়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলাম (আইএস) এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। এছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত বলে জানা যায়। বিধি অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category