| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 10:35 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
  • 123 Time View

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের উপর হামলার ঘটনায় নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৯ মার্চ দুপুর ১ টায় মব সৃষ্টি করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ও তার লোকজনের উপর হামলার ঘটনা ঘটে। ওই হামলা ঘটনা নেতৃত্ব দেয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার। বিএনপি নেতার সোহেল সিকদারের নেতৃত্বে ৩৫/৪০ জন হামলাকারীরা মব সৃষ্টি করে চেয়ারম্যান ও তার লোকজনের উপর আক্রমণ চালায় এবং চেয়ারম্যানকে মারধর করে আহত করে। এ সময় হামলাকারী ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদী হয়ে আজ ১৩ মার্চ( শুক্রবার) বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলা আরো অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। যাহার মামলা নাম্বার -১৬।।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং তাকে আহত করে। এ সময় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এবিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সোহেল শিকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় জনতা চাল কম পাওয়ায় তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে আমরা ঘটনার পরে সেখানে উপস্থিত হই।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা জানান, ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category