| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই সফর, ১৪৪৮ হিজরি July 22, 2026, 2:36 pm
Title :
যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক”

নড়াইলের কালিনগরে মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
  • 310 Time View

মোঃ রাসেল হুসাইন নড়াইল:- নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালিনগর গ্রামে জেলা মতুয়া মিশনের প্রচার সম্পাদক লিটন বিশ্বাসের বাড়িতে মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত।

২১ নভেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপি মতুয়া মহাউৎসব ও আলোচনা সভায় মতুয়া লিটন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম কুমার পাল সভাপতি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব কুমার পাল সাংগঠনিক সম্পাদক শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া রামপাল, মতুয়া গৌরশীল, মতুয়া ভক্ত দাস,মতুয়া হারান গোসাই, মতুয়া আশিষ গোসাই, মতুয়া হৃদয় মহন্ত, মতুয়া সনজীবন গোসাই সহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শতাধিক মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।

প্রধান অতিথি সভাপতি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন, হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category