| ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 10, 2026, 12:24 am
Title :
প্রবাসীর জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর পিবিআইয়ের হাতে আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

জাকির হোসেন হাওলাদার(দুমকী ও পবিপ্রবি) প্রতিনিধি :
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • 48 Time View
১১৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাবের উদ্যোগে পিএসটিইউ ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান অদ্য রবিবার সকাল ১১ টায় বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়।

ফিন্যান্স ক্লাবের চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাছান উদ্দীন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তি এবং অর্থনৈতিক দক্ষতার যুগ। কেবল পাঠ্যবইয়ের তাও্বিক জ্ঞান দিয়ে বিশ্বমঞ্চে টিকে থাকা সম্ভব নয়। ফিন্যান্স এমন একটি ক্ষেত্র যা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান এবং আমাদের ব্যক্তিগত জীবনের মূল চালিকাশক্তি।ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা,টিমওয়ার্ক এবং প্রবলেম সলভিং স্কিল তৈরী করবে যার মাধ্যমে ভবিষ্যতের চাকুরির বাজারে তোমরা কয়েক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে র শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিকেল সাড়ে ৩ টায় টিএসসি কনফারেন্স কক্ষে বিজনেস ক্লাবের উদ্যোগে ‘বিজনেস উৎসব’-২০২৬ অনুষ্ঠিত হয়।

বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আফজাল হোসেন এর সভাপতিত্বে এবং শিক্ষার্থী অরিয়া আফরোজ ও তালহা রশিদ আদর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. আতিকুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মো: হাছান উদ্দীন সরকার, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের ব্রিলিয়ান্স বিকন এওয়ার্ড ও ডিন মেরিটস এওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category