| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি April 6, 2026, 3:12 am
Title :
বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা পাদ্রীশিবপুর ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ নব্য জেএমবির সন্দেহভাজন এক শিশুকে হেফাজতে নিয়েছে সিটিটিসি বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সজিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন আমার ভাইকে বাঁচান’—সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা ব্যর্থ, ফের দখলের পায়তারা—উদ্বেগে ভুক্তভোগী পরিবার বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর ঘটনায় চিকিৎসাধীন একজন নিহত গুলশান থানার নতুন ওসি দাউদ হোসেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
  • 81 Time View

নজরুল ইসলাম আলীম:-পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা সহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ১২৪, বরিশাল-৬(বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বরিশাল জেলা বিএনপির দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

এক লিখিত শুভেচ্ছা বার্তায় তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই পবিত্র মাস আত্মসংযম, আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য সময়। রোজার মাধ্যমে মানুষ কেবল শারীরিক সংযমই পালন করে না, বরং মানসিক ও নৈতিকভাবে নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ পায়।তিনি বলেন, রমজান মাস আমাদেরকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট অনুধাবন করতে শেখায় এবং তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদের আরও বেশি করে দান-সদকা, যাকাত ও মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি, যাতে সমাজে সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। রমজানের শিক্ষা ধারণ করে সবাই যদি সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে, তবে দেশ আরও এগিয়ে যাবে এবং উন্নয়নের ধারাবাহিকতা শক্তিশালী হবে।নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, পবিত্র মাহে রমজান সবার জীবনে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।শেষে তিনি আবারও নিজ নির্বাচনী এলাকার জনগণসহ সমগ্র দেশবাসীকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং সবার জন্য সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category