| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 9:08 am
Title :
শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না। চুরি ডাকাতির ভয়ে ঘুম নেই সাধারণ মানুষের অথচ পুলিশ ঠিকয় ঘুমায়

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬
  • 116 Time View
১৫২

মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ (বরিশাল)

দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। এর অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুধলমৌ এলাকার নাজিম আলী মৃধার বাড়ির সংলগ্ন অস্থায়ী টিকা ক্যাম্পে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রাথমিকভাবে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ করা হবে। তিনি হাম-রুবেলা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনের পরপরই শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে বরিশাল বিভাগের কয়েকটি উপজেলায় একযোগে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ,বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমি আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনকভাবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে। উল্লেখ্য, দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি সফল করতে সরকারসহ গ্যাভি (Gavi), ইউনিসেফ (UNICEF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যৌথভাবে কাজ করছে বলে তথ্য পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category