| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 9, 2026, 3:47 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

“প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১২, ২০২৪
  • 342 Time View
৬৯

বিনোদন প্রতিবেদক :- নাটকপাড়া সরব হতে শুরু করেছে। মঞ্চে জ্বলে উঠেছে আলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মতো বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চেও ছিল নাটক। গতকাল (১১ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাতটায় সেখানে মনোজ মিত্রের ‘প্রভাত ফিরে এসো’ নাটকটি দেখতে হাজির হয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক নাট্যপ্রেমী।

‘প্রভাত ফিরে এসো’ প্রেমের গল্প। রাগ-ক্ষোভ-অভিমান-ঠাট্টায় ভরা সে গল্পে ঢুকে পড়তে কষ্ট হয়নি দর্শকদের। নাটকে বাস্তবজীবন ও সমাজের নানা বিষয় উঠে এসেছে। স্বামীকে গভীরভাবে ভালোবাসে এ রকম একটি মেয়েকে দেখা যায় গল্পে। বিয়ের আগে তার একটি সম্পর্ক ছিল। স্বামীর অসুস্থতার কারণে বাধ্য হয়ে তাকে পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে হয়। ফেলতে হয় ফাঁদে! প্রভাতকে কেন ফিরে আসতে হবে, তা জানতে অবশ্যই পরের কোনো মঞ্চায়নে গিয়ে বসতে হবে মঞ্চের সামনে।
নাটকের অন্যতম অভিনেত্রী শারমিন সুলতানা উর্মি বলেন, ‘এটি একটি সামাজিক গল্প, তাই মঞ্চায়ন খুব আনন্দ পাই। আজও তার ব্যতিক্রম হয়নি। আমার বিশ্বাস, দর্শকেরাও নাটকটি দেখে পছন্দ করেছেন।’ এখনও কীভাবে থিয়েটার করার প্রেরণা পান? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘মঞ্চনাটকটা যারা মন থেকে ভালোবাসেন, তারা এর পেছনে লেগে থাকেন। এটা থেকে এখন সেরকম আয় হয় না। কেবল ভালোবাসা থেকে এবং শেখার জন্যই আমরা থিয়েটার করি। এটা আসলে একটা স্কুলের মতো। এখানে ভালো করে শিখলে পরে টিভিনাটক ও সিনেমায় কাজ করতে সুবিধা হয়।’
‘প্রভাব ফিরে এসো’ নাটকের ঝুমি চরিত্রে অভিনয় করেছেন শারমিন সুলতানা ঊর্মি। প্রভাত চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আলমগীর, নিলুর মামার চরিত্রে রায়হান ইসলাম, ঝুমির মায়ের চরিত্রে আজমিরা কান্তা, সৌম্য চরিত্রে হামিদুর রহমান। হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছে শৌখিন থিয়েটার। জানা গেছে, শিগগিরই নাটকটি আবারও মঞ্চস্থ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category