| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 9, 2026, 8:11 am
Title :
সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা কালকিনিতে বাণিজ্য মেলার নামে চলছে অপসংস্কৃতি ও বেহায়াপনা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জ থানার কে এম সোহেল রানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
  • 205 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :- ডিসেম্বর ২০২৫ মাসে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম সোহেল রানা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম ওসি কে এম সোহেল রানার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, দায়িত্ব পালনকালে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার, দ্রুত অপরাধ উদ্ঘাটন এবং সাধারণ জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় বিশেষ অবদান রাখেন ওসি কে এম সোহেল রানা। তার নেতৃত্বে বাকেরগঞ্জ থানার কার্যক্রম প্রশংসিত হওয়ায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মাননা গ্রহণকালে ওসি কে এম সোহেল রানা বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে। তিনি এই অর্জনের কৃতিত্ব থানার সকল পুলিশ সদস্য ও এলাকাবাসীর সহযোগিতার প্রতি উৎসর্গ করেন।

উল্লেখ্য, বরিশাল জেলা পুলিশের মাসিক মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি থানার কর্মদক্ষতা পর্যালোচনা করে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category