| ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 17, 2026, 6:41 pm
Title :
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রবাসি স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল গাজীর পোস্টারিং কার্যক্রম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • 157 Time View
২৬৩

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দুমকি পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের পোস্টারিং কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ কর্মসূচির সময়, উৎস ও সত্যতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারিং কার্যক্রমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি ঘিরে আলোচনা শুরু হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের ধুমকি উপজেলার সাধারণ সম্পাদক প্রবাসী নিষিদ্ধ সংগঠনের কর্মী রুবেল গাজী বলেন আমাদেরকে নিষিদ্ধ করে দমিয়ে রাখা যাবে না।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

রুবেল গাজীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার তিনি সাংবাদিকদের জানান সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ পোস্টারিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ সূত্রে জানা জানা যায় পোস্টারিং কার্যক্রমের ঘটনাটি ঠিক কোন সময়ের, তা নিশ্চিত হওয়ার জন্য যাচাই চলছে। ওই এলাকায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। তাদের দাবির মূল বিষয় ছিল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।

ভিডিওটি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে রুবেল গাজী ক্যাপশনে লেখেন, আমার নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমরা এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গায় পুলিশ পাঠিয়েছি। তবে কিছু পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। ঘটনাটি আজকের নাকি আগের ঘটনাকে আজকের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category