| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 30, 2026, 8:08 pm
Title :
ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বাকেরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
  • 177 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার এবং উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান, জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, খলিলুর রহমান শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, আলীম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদ খান সুমন, সদস্য সচিব আল আমিন হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি, পৌর শ্রমিক দলের সভাপতি খালেক হাওলাদার প্রমুখ।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির আশা ও প্রত্যাশার সঙ্গে জড়িত। দোয়া মোনাজাতে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category