| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি May 17, 2026, 9:47 am
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

বাকেরগঞ্জে খালের বাঁধ কাটতে গিয়ে প্রভাবশালীদের বাঁধায় পিছু হটল মৎস্য কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫
  • 186 Time View

নিজস্ব প্রতিবেদক :- বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের কটুয়াজুড়ি নামে একটি খালের উপর একাধিক বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। তবে বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীদের বাঁধার মুখে ব্যর্থ হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

প্রভাবশালী কিছু ঘের মালিকদের অশুভ তৎপরতায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৩ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও পুলিশের সহযোগিতায় এ খাল দখলমুক্তের চেষ্টা করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের কটুয়াজুড়ি খালে কয়েক বছর ধরে স্থানীয় প্রভাবশালী সেলিম কাজী, লিখন কাজী ও জাকির কাজী খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন। তাদেরকে মাছ চাষ ও খালটি রক্ষণাবেক্ষনের জন্য দায়িত্ব দিয়েছিলেন বিগত উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন। তার নির্দেশে তারা খালের মুখ বন্ধ করে মাছ চাষ করায় পানি নিষ্কাশন না হওয়ায় সাধারণ কৃষক বিপাকে পরে। গত ২৯ জুন জলাবদ্ধতার স্থায়ী নিরসন ও খালের বাঁধের মুখ উন্মুক্ত করার দাবিতে শতশত গ্রামবাসী মানববন্ধন করেন।মানববন্ধনের পর এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, কৃষি কর্মকর্তা সুমিত কুমার সাহা ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে স্থানীয়দের খাল দখলমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তার‌ই ধারাবাহিকতা রবিবার সকালে খাল দখলমুক্ত করতে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম পৌঁছে খালের বাঁধ কেটে দিয়ে দখলমুক্ত করার চেষ্টা করে। এ সময় সেলিম কাজী, লিখন কাজীসহ স্থানীয় কিছু অসাধু লোকজন নিয়ে বাঁধা দেয় খালের বাঁধ কেটে দখলমুক্ত করতে।

এ বিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশে বেকু দিয়ে বাঁধ কেটে খাল দখল মুক্ত করতে গিয়েছিলাম। একটি বাঁধের কয়েক ফুট পেরেছি। স্থানীয় একটি চক্রের বাঁধায় ওখানে মার্ডার হওয়ার সম্ভাবনা থাকায় ফিরে এসেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category