| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি May 12, 2026, 11:31 pm
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

বাকেরগঞ্জে ছাত্রদলের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 185 Time View

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ

বরিশালে বাকেরগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ)সকাল ১১ টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে( বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে) মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে গত ৮ মার্চ শনিবার রাতে উপজেলার নেয়ামতি ইউনিয়ন ছাত্রদল নেতা আসাদুল্লাকে কুপিয়ে আহত ও হাত পায়ের রগ কর্তনের সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব কবির খান, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল খান,জুয়েল হাওলাদার, সিহাব তালুকদার, রনি হাওলাদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় বক্তারা প্রশাসনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসাদুল্লাহ উপর হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category