| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 5:43 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাকেরগঞ্জে জোরপূর্বক জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
  • 173 Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জোরপূর্বক জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামের ছত্রাস বাজার সংলগ্ন এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গোমা গ্রামের মৃত তমোদ্দিন হাওলাদারের ছেলে মৃত মো. ইসমাইল হাওলাদারের ওয়ারিশ ছোরাফ হাওলাদার, জসিম হাওলাদার, ইসরাত জাহান কলি, নুরজাহান বেগম, জাকির হাওলাদার ও সাইফুল হাওলাদার পৈত্রিক সূত্রে প্রাপ্ত গোমা মৌজার ৩৮৮ নম্বর খতিয়ানের ১৮৪০ নম্বর দাগভুক্ত জমির মালিক।

অভিযোগে বলা হয়, একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার জোরপূর্বক উক্ত জমি দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে জমির মালিকদের পক্ষে জসিম হাওলাদার আদালতে কাজ বন্ধের আবেদন করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত জমিতে সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করে আদেশ প্রদান করেন।
কিন্তু আদালতের আদেশ অমান্য করে মেহেদী হাওলাদার পুনরায় পাকা দালান ঘর নির্মাণের চেষ্টা চালালে জসিম হাওলাদার আবারও আদালতে আবেদন করেন। পরে আদালত পুনরায় ওই জমিতে সব ধরনের কাজ বন্ধের নির্দেশ দেন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে মেহেদী হাওলাদারের কাছে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা আদালত থেকে অনুমতি নিয়ে ঘর নির্মাণ করতেছি।
তবে অভিযোগকারী জসিম হাওলাদার বলেন, আদালত মেহেদী গংদের  মালিকানা প্রাপ্ত জমিতে ঘর নির্মাণের অনুমতি দিলেও তারা ১৮৪০ দাগের
আমার পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্ত সব জমি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে পাকা দালান ঘর নির্মাণ করতেছে এবং আমাকে  নানাভাবে হুমকি দিচ্ছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category