| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 14, 2026, 7:37 am
Title :
সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা কালকিনিতে বাণিজ্য মেলার নামে চলছে অপসংস্কৃতি ও বেহায়াপনা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের

বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
  • 160 Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাটি সেইভ দ্য চিলড্রেনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান,বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) রাজু আহম্মেদ। এছাড়াও  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী (শিশুদের জন্য প্রকল্প) দেওয়ান ইসতে আখ – উল আলম।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন বলে বক্তারা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category