| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে সফর, ১৪৪৮ হিজরি August 7, 2026, 9:46 am
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

বাকেরগঞ্জ ইউওনোর দেওয়া শান্তির নীড়ে আশ্রয় খুঁজে পেলেন গৃহহীন মুকুল বেগম পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
  • 245 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে গৃহহীন এক ভিক্ষুক পরিবারের জীবনে নেমে এসেছে স্বস্তির আলো। বহুদিন ধরে মানবেতর জীবন যাপন করা মুকুল বেগম ও আলমগীর হোসেন দম্পতির মাথা গোঁজার ঠাঁই হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সহযোগিতায়। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে তাদের হাতে তুলে দেওয়া হয় নবনির্মিত একটি ঘরের চাবি, যার নামকরণ করা হয়েছে— “শান্তির নীড়”।

দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে আসছিলেন মুকুল বেগম ও তার পরিবার। ঘর পাওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“মোরা ৫ টা মাইয়া পোলা লইয়া বৃষ্টিতে ভিজতাম, রউদে শুখাইতাম। শীতের দিনে পোলাপান নিয়া অনেক কষ্ট পাইছি। আল্লাহ অবশেষে মোগো মুখের দিকে তাকাইল। ইওনো ম্যাডামরে আল্লাহ আরও বড় করুক।”

এই পরিবারটির দুর্দশার কথা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ। পরে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “সম্পূর্ণ মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেই। বাকেরগঞ্জের যেকোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো।”
চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী। সকলের উপস্থিতিতে ঘরটি পেয়ে যেন নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছে মুকুল বেগমের পরিবার।
মানবিক উদ্যোগে বদলে যাওয়া একটি পরিবারের গল্প— বাকেরগঞ্জে “শান্তির নীড়” যেন সমাজে মানবতার আরও অনেক দৃষ্টান্ত তৈরির অনুপ্রেরণা হয়ে থাকুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category