| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে সফর, ১৪৪৮ হিজরি August 8, 2026, 11:57 am
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহমান রোমান: দোয়া ও সমর্থন কামনা

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 158 Time View

নজরুল ইসলাম আলীম:-আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দোয়া প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সংগঠক আতাউর রহমান রোমান। তিনি সর্বস্তরের নাগরিকদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।আতাউর রহমান রোমান বর্তমানে বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান-এর একান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রার্থী আতাউর রহমান রোমান বলেন, “আমি ৭ নং ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ চাই। মাদক, সন্ত্রাস ও অব্যবস্থাপনা মুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”তিনি আরও জানান, নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।
৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক শুরু হয়েছে। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও প্রত্যাশা জানছেন তিনি। অনেকেই তাঁর সততা, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক গ্রহণযোগ্যতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ৭ নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে আতাউর রহমান রোমানের প্রার্থিতা। এখন দেখার বিষয়, ভোটের মাঠে জনগণের রায় কোন দিকে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category