| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১লা জিলহজ, ১৪৪৭ হিজরি May 18, 2026, 12:28 am
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

বাকেরগঞ্জ বাখরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও বরণে দোয়া অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • 34 Time View

জাহিদুল ইসলাম :- বাকেরগঞ্জ ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাখেরকাঠি বি আই টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে ” বিদায় অশ্রুঞ্জলী ও সাদর সম্ভাষণ অনুষ্ঠান উপলক্ষে ১৬ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা ও অধ্যায়নরত শিক্ষার্থীরা।
” বিদায় ঘন্টা উঠেছে বাজিয়া আহা! বড় করুন সুর
বিচ্ছেদ ব্যথার বান ডাকিতেছে তাই
তামাম কলিজা জুড়ে। ”
এমন সব নজরকাড়া মাধুর্যময়ী কবিতার ছন্দে আবেগ আপ্লূত হয়ে বিদায়ী শিক্ষার্থীদের অশ্রুঞ্জলী বিদায় জানানোর পাশাপাশি
” তোমরা এসেছো ভেঙ্গেছ অন্ধকার
তোমরা এসেছো ভয় করি নাকো আর,
পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে
রৌদ্র ছড়িয়ে পড়বে বহুদূর। ”
এমন সব অভয় সন্মলিত সাদর সম্ভাষণের মধ্যে দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে সন্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে বেশ কয়েক বছর ধরে ভালো ফলাফলের জন্য সুনাম অর্জনের পাশাপাশি রয়েছে গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত, প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান খান এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন এবারে ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ জন ও মানবিক বিভাগে ৩৮ জন শিক্ষার্থী রয়েছে। ৬ষ্ঠ শ্রেনীতে নতুন ভর্তি হয়েছে ৩৪ জন শিক্ষার্থী। বিদ্যালয়টিতে সরকারি নির্দেশনা মেনে সকল অনুষ্ঠান পালনের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও খেলাধুলা সহ সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের ফাইল, কলম, প্রবেশ পত্র বুঝিয়ে দেওয়া হয় একইসাথে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category