| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 1:03 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন যুক্তরাজ্য প্রবাসী নেতা তানভীর হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫
  • 247 Time View
১৫৫

নজরুল ইসলাম আলীমঃ-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, যুক্তরাজ্য প্রবাসী, এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তানভীর হাসান।সম্প্রতি লন্ডনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করে তানভীর হাসান বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম জিয়ার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এখন জরুরি। দেশে-বিদেশে বিএনপি নেতাকর্মীরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছেন উল্লেখ করে তিনি সকলকে মানবিক বিবেচনায় ঐক্যবদ্ধভাবে প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানান।তানভীর হাসান বলেন, কঠিন সময়ে দেশনেত্রীর পাশে দাঁড়ানোই একজন সত্যিকারের দেশপ্রেমিকের পরিচয়। তিনি আরও জানান, যুক্তরাজ্যসহ প্রবাসে বিএনপি সমর্থকরা বেগম জিয়ার জন্য বিভিন্ন দোয়া মাহফিল ও প্রার্থনার উদ্যোগ নিয়েছেন।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।লন্ডনে অবস্থানরত তানভীর হাসান বলেন, “আমরা বিশ্বাস করি—দোয়া, মানবিকতা ও ঐক্যই পারে নেত্রীকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে।”দেশ-বিদেশে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন দোয়ার আয়োজন করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন, যা আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category