| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি May 1, 2026, 1:16 pm
Title :
ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট মানুষের জীবন-জীবিকার মূল চাবিকাঠি কৃষক, পার্টনার কংগ্রেসে উপ- পরিচালক মরিয়ম দেবিদ্বারে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ১.৫ লাখ টাকা জরিমানা, চিমনি ও কাঁচা ইট ধ্বংস কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট! নিউইয়র্কে ৪০তম ফোবানা হোষ্ট কমিটির সুধী সমাবেশ ১ মে২০২৬,শুক্রবার সন্ধ্যা ৭টায় হাকিকুল ইসলাম খোকন পতনের দুই বছর: এখনো নেতাকর্মীদের আস্থার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা কুমিল্লা তিতাসে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২ পাহাড় কেটে শেল্টার নির্মাণে পরিবেশ হুমকির মুখে, বাড়ছে স্থায়ী বসতির আশঙ্কা

ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন”!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
  • 275 Time View

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” সামাজিক উন্নয়নমূলক কাজ করছে। “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন!

২০২২ সালের ডিসেম্বার মাসে ২বছর মেয়াদে ০৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, কমিটিতে সভাপতি মোসাম্মৎ খাদিজা খানম সাধারণ সম্পাদক হিসাবে মো: মোশারেফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম স্বপন কোষাধ্যক্ষ হিসেবে মো: শহিদুল ইসলাম (খোকন), এছাড়াও সংগঠনটির কার্য নির্বাহী সদস্য ইনছান আলী মিয়া , জাকির হোসেন খানসহ সদস্যবৃন্দ কাজ করছেন ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুঠোফোনে বলেন, “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অদিদফতর থেকে নিবন্ধনকৃত প্রতিষ্ঠান (নিবন্ধন নং বরি-১৯৬৪/২৪) সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণ, বৃক্ষরোপণ, ত্রাণ সংগ্রহ, পরিচ্ছন্ন সহ নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে আসছি । আমাদের মূল উদ্দেশ্য সমাজের প্রান্তিক মানুষদের সেবায় নিজেদের উৎসর্গ করা, সমাজের মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করা এবং গারুড়িয়া ইউনিয়নসহ বাকেরগঞ্জের একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। আমাদের লক্ষ্য একটাই সকলের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সুশীল সমাজ গঠন করা।

শহিদুল ইসলাম (খোকন) মুঠোফোনে বলেন, সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও সাহায্য সহযোগিতা প্রদান করা সংগঠনের মূল উদ্দেশ্য। এই সংগঠনের প্রত্যেকটি সদস্যবৃন্দ যেকোন বিপদে অপরের পাশে এগিয়ে যাবে বলে জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category